২৮ সেপ্টেম্বর ২০১০ - ২০:৩০

পাকিস্তানের কোয়েটা শহরের ৪ জন শিয়াকে বহনকারী একটি কারের উপর ওয়াহাবী সন্ত্রাসীদের হামলা চালায়। এ হামলায় ঘটনাস্থলে ২ জন শহীদ এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: উক্ত ৪ জন শিয়া বাড়িতে ফেরার পথে গতকাল সকালে (২৮শে সেপ্টেম্বর) কোয়েটা শহরের হাজার গাঞ্জি অঞ্চলে ওয়াহাবী সন্ত্রাসীদের হামলার শিকার হয়। উক্ত হামলায় ২ জন শিয়া শহীদ এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছে।

উক্ত ঘটনার পর শহীদদের লাশ আলামদার রুদ অঞ্চলের ‘নিচারী’ ইমামবাড়ীতে স্থানান্তরিত করা হয়। এবং গতকাল বিকেলে তাদের লাশ দাফন করা হয়েছে।

গুরুতর আহত ২ জনকে বিভাগীয় হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য যে, এ নিয়ে বেশ কয়েকবার পাকিস্তানের কোয়েটা শহরের বসবাসরত হাজারা গোত্রের লোকেরা সন্ত্রাসী হামলার শিকার হল। চলতি মাসের শুরুতেও একটি আত্মঘাতী হামলায় ৮০ জনের অধিক লোক নিহত ও ২ শতাধিক লোক আহত হয়েছে।#